মানুষের এখন প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন: আমীর খসরু

মানুষের এখন প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশের মানুষের এ মুহূর্তে প্রধান চাহিদা একটি উৎসবমুখর নির্বাচন। মানুষ এখন সেই অপেক্ষায় আছে—অন্যান্য ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, মানুষের এখন সবচেয়ে বড় চাহিদা দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনা, যা সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি বেছে নেওয়ার জন্য অপেক্ষা করছে। একটি সংসদ গঠন, একটি সরকার গঠন, সবই সম্ভব নির্বাচনের মাধ্যমে। এমন একটি সংসদ প্রয়োজন যারা জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে, যা গত ১৬ বছরে ধরে অনুপস্থিত ছিল।

তিনি বলেন, ‘এখন আমাদের উচিত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। দেশের মালিকানা মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ ও সরকার গঠন করা, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।’

আরও পড়ুন

নির্বাচিত সরকার সব সমস্যার সমাধান করবে উল্লেখ করে তিনি বলেন, এখন যত সমস্যার কথা বলা হচ্ছে, সাংবিধানিক হোক বা অর্থনৈতিক, সব সমস্যার সমাধান হবে জনগণের নির্বাচিত প্রতিনিধি ও সরকারের মাধ্যমে।

আওয়ামী লীগের বিশৃঙ্খলা প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘বিশৃঙ্খলা তো ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী। এটা কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয়। আমাদের আস্তে আস্তে ওই কালচার থেকে বের হয়ে আসতে হবে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তাদের দায়িত্বই আইনশৃঙ্খলা রক্ষা করা।’

বিদেশিদের কাছে লালদিয়া চর দেওয়া হচ্ছে–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখন ওই দিকে যাচ্ছি না। আমরা এখন রাজনৈতিক ট্রানজিশনের দিকে আছি। আমাদের চোখ এখন নির্বাচন ও গণতন্ত্রের দিকে। আর এটার উত্তর যারা করেছে তারা দেবে, আমরা না।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘গণভোটে আমরা রাজি আছি। সরকার তো সিদ্ধান্ত দিয়েছে। আর কোনো অপশন নেওয়া হবে–সেটা জনগণই ঠিক করবে, বিএনপি না।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad