এসসিপি–আইএমএফ বৈঠক

এসসিপি–আইএমএফ বৈঠক
এনসিপির প্রতিনিধিদল আইএমএফ মিশন টিমের সঙ্গে সৌজন্য ও নীতিগত আলোচনা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মিশন টিমের সঙ্গে সৌজন্য ও নীতিগত আলোচনায় অংশ নেয়। শুক্রবার ঢাকার একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় যেখানে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও কাঠামোগত সংস্কার নিয়ে বিস্তৃত মতবিনিময় হয়।

বৈঠকে এনসিপি প্রতিনিধিদল সংকটময় সময়ে বাংলাদেশকে সহায়তা দেওয়া এবং জরুরি সংস্কার বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট রোডম্যাপ দেওয়ার জন্য আইএমএফ’র ধারাবাহিক সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানায়। দলটি মনে করে, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এই সংস্কারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, আইএমএফ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আহরণ, রাজস্ব–জিডিপি অনুপাত, ডিস্ট্রেসড অ্যাসেট এবং যুব কর্মসংস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

এনসিপি প্রতিনিধিরা এসব চ্যালেঞ্জ স্বীকার করে বলেন, তারা রাজস্ব ব্যবস্থার ডিজিটালাইজেশন, আর্থিক খাতের চলমান সংস্কার এবং অর্থনৈতিক অগ্রগতির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ—যদিও বাস্তবায়নের ধীরগতি নিয়ে সংশয় রয়েছে।

আরও পড়ুন

বৈঠকে আরও আলোচনা হয় পূর্ববর্তী সরকারের ‘ক্লেপ্টোক্রেসি’ কীভাবে শুরু হয়েছিল, তার প্রভাব কীভাবে জাতীয় অর্থনীতি ও প্রশাসনকে ক্ষতিগ্রস্ত করেছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি প্রতিরোধে কী ধরনের কাঠামোগত সংস্কার প্রয়োজন।

পাশাপাশি অনানুষ্ঠানিক অর্থনীতি কমানো, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়গুলোও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।

উভয় পক্ষই আশা প্রকাশ করে, বাংলাদেশের কঠোর পরিশ্রমী মানুষ উন্নয়নের প্রধান শক্তি, এবং সম্মিলিত মেধা ও উদ্যোগের মাধ্যমে দেশ আরও স্থিতিশীল ও সহনশীল অর্থনীতির দিকে অগ্রসর হবে।

আইএমএফ’র পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ক্রিস পাপাজর্জিউ, বাংলাদেশ মিশন চিফ, ম্যাক্সিম ক্রিশকো, ঢাকা রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, এবং তৌহিদ এলাহি, ডেপুটি সেক্রেটারি ও ইকোনমিক অ্যানালিস্ট।

এনসিপি প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম আহ্বায়ক ও প্রধান শিল্প ও বাণিজ্য সেল জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক ও প্রধান আন্তর্জাতিক সম্পর্ক সেল মো. সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও কো–লিড আন্তর্জাতিক সম্পর্ক সেল আলাউদ্দিন মোহাম্মদ, সংগঠক ও কো–লিড শিল্প ও বাণিজ্য সেল আব্দুল্লাহ আল মামুন ফয়সাল এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সদস্য শিল্প ও বাণিজ্য সেল মো. আব্দুল্লাহ আল ফয়সাল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad