জামালপুরে ভাসমান সেতু ভেঙে নিহত ৫ শিশু, নিখোঁজ ৫

জামালপুরে ভাসমান সেতু ভেঙে নিহত ৫ শিশু, নিখোঁজ ৫
ড্রাম সেতু ধস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৫ জন।

ঈদের দিন বিকালে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছে দেওয়ানগঞ্জের ডাকাতিয়া পাড়ার জয়নাল আবেদীনের ছেলে নিহাদ ও মেয়ে মায়া মনি, ঝালুর চরের শের আলীর মেয়ে খাদিজা আক্তার ও মোতালেব হোসেন।

পুলিশ জানায়, ধারণ ক্ষমতার অনেক বেশি মানুষ ওঠায় ভাসমান সেতুর মাঝের অংশ ভেঙে নদে ডুবে যায় বেশ কয়েকজন শিশু। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ পর্যন্ত ৫ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad