হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু

হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু
হামে আক্রান্ত শিশু। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায়, সোমবার সকাল ৮টা থেকে ১১ মঙ্গলবার ৮টা পর্যন্ত, হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে একজন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

মঙ্গলবার হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া বিজ্ঞপ্তির বরাতে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১০৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৮৭২ জন।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৮৫ জনে এবং মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ১৮৪ জন।

আরও পড়ুন

এ পর্যন্ত মোট সন্দেহজনক মৃত্যুর সংখ্যা ৭৮২ এবং নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৮ জন।

বিভাগভিত্তিক চিত্রে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৩৪০ জন), এরপর চট্টগ্রামে ১৬০ জন, বরিশালে ১৩৩ জন এবং সিলেটে ১০৩ জন।

একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬২৩ জন ভর্তি হয়েছেন এবং ছাড়পত্র পেয়েছেন ৬৫২ জন। চলতি সময়ে অদ্যাবধি মোট ভর্তি রোগী ১ লাখ ২০ হাজার ১৩৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৫ হাজার ৯৮০ জন।

অন্যদিকে, জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬-এর আওতায় বিভাগ পর্যায়ে মোট ৪ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫২৫ লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৪১৯ জনকে টিকা প্রদান করা হয়েছে (১০৭ শতাংশ কভারেজ)। একই সঙ্গে দেশের ১২টি সিটি করপোরেশনে মোট ১৯ লাখ ৫ হাজার ৮৪৩ লক্ষ্যমাত্রার বিপরীতে ২০ লাখ ৪৯ হাজার ৫৯৩ জনকে টিকা দেওয়া হয়েছে, যার কভারেজ ১০৮ শতাংশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর