যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।
স্থানীয় সময় গত ২২ সেপ্টেম্বর সফরসঙ্গীদের নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান প্রধান উপদেষ্টা। এরপর দিন ২৩ সেপ্টেম্বর ট্রাম্প দম্পতির আয়োজনে ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মুহাম্মদ ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূস।
বার্তা সংস্থা বাসস জানায়, এ সময় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘সুবিধাজনক সময়ে’ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস ও তার মেয়ের সঙ্গে ছবি তোলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
শনিবার ছবিটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।


