বান্দরবানে ৪৮ ঘন্টা পর নিখোঁজের মরদেহ উদ্ধার

বান্দরবানে ৪৮ ঘন্টা পর নিখোঁজের মরদেহ উদ্ধার
নিখোঁজ পর্যটক ইকবাল হোসাইন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুমে ঝর্ণার পানিতে তলিয়ে যাওয়ার ৪৮ ঘন্টা পর নিখোঁজ পর্যটক ইকবাল হোসাইনের (২৫) মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস।

রোববার বিকাল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

থানচি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাশেদুল ইসলাম মৃধা জানান, মরদেহ থানচিতে নিয়ে আসতে রাত ৯টা বাজতে পারে।

তিনি জানান, শুক্রবার ১২-১৪ জনের একটি পর্যটক দল ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে আলীকদম হয়ে থানচির নাফাখুম ঝর্ণায় যায়। শুক্রবার বিকালে নাফাখুমে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ইকবাল হোসাইন। স্থানীয়দের অনেক চেষ্টার পরও শনিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরে রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করলে টানা সাত ঘন্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করা হয়।

নাফাখুমে পর্যটকদের জন্য ভ্রমণ নিষিদ্ধ বলে জানান ওসি। তিনি জানান, ওই পর্যটক দল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের তত্ত্বাবধানে গোপনে নাফাখুম চলে যায়। এ সময় পর্যটকরা প্রচলিত বিধি অনুযায়ী পর্যটন তথ্যকেন্দ্রে নিজেদের নিবন্ধন করেনি,  স্থানীয় কোনো ট্যুরিস্ট গাইডকেও সঙ্গে নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad