পিমা’র এজিএম ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

পিমা’র এজিএম ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
Advertisement
Advertisement

দেশের জাতীয় দৈনিক পত্রিকার বাণিজ্যিক বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন প্রিন্ট মিডিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন (পিমা) তাদের এজিএম ও ৫ম বার্ষিক বনভোজন সম্পন্ন করেছে।

শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের গ্রামের বাড়ি পার্কে পিমার সদস্যরা একত্রিত হয়ে দিনটি উদযাপন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিমার সভাপতি মো. আল আমিন। তিনি স্বাগত বক্তব্যে পিমার সকল সদস্য এবং পিকনিকের আহ্বায়ক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গ টেনে সাধারণ সদস্যদের কাছে নতুন কমিটির প্রস্তাবনা দেওয়া হয়। জবাবে, সাধারণ সদস্যরা বর্তমান কমিটিকেই পুনর্বহাল রাখার প্রস্তাব দেন, তবে যারা সংগঠনে অনিয়মিত, তাদের পরিবর্তে নিয়মিত ও সক্রিয় সদস্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হয়।

সাধারণ সম্পাদক শেখ মহসিন তার বক্তব্যে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সফল বনভোজন আয়োজন করার জন্য পিকনিক কমিটিসহ সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

আরও পড়ুন

পিকনিক কমিটির আহ্বায়ক ছিলেন মাহাবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুন্সী আব্দুল আলী এবং সদস্য সচিব হাফিজুর রহমান ও জাহাঙ্গীর সিকদার।

অন্যান্য সদস্যরা হলেন মো. মোমিতুল ইসলাম, সরোয়ার কবির শাকিল, আবিদা সুলতানা, মো. মাসুদ রানা হানিফ, দ্বীন বন্ধু রায়, মো. হেলাল উদ্দিন, মো. গোলাম ছাব্বির, মো. ফারুক, আরিফুল ইসলাম সোহেল, মাইনুল হোসেন মহিন, আসাদুজ্জামান আসাদ, মো. ইব্রাহীম হোসেন, মারুফ রহমান, জহিরুল হক, বিশু কুমার দাস। এছাড়াও পিমার সাধারণ সম্পাদক শেখ মহসিন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন এবং কমিটির অন্যান্য সদস্যরা বনভোজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সরোয়ার কবির শাকিলের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত এই বনভোজনের মূল আকর্ষণ ছিল ফুটবল ও অন্যান্য ঐতিহ্যবাহী খেলাধুলা, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করে। দ্বিতীয় আকর্ষণ হিসেবে ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ছিল এয়ার এশিয়ার সৌজন্যে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা এয়ার টিকেট, দ্বিতীয় পুরস্কার ইউএসবাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকেট, নভোএয়ারের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকেট।

পিকনিক কমিটির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান তার বক্তব্যে পিমার কমিটি ও সদস্যদের পিকনিকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশেষভাবে সেই সকল পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন। পৃষ্ঠপোষকদের মধ্যে উল্লেখযোগ্য হলো বিকাশ, ভাইয়া হোটেলস, এয়ার এশিয়া, ইউএস বাংলা এয়ারলাইনস, নভোএয়ার, ওয়ালটন, ভোরের আকাশ, নগদ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, পিকাবো, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, সাকো ওয়াচ এবং শাহজালাল ব্যাংক পিএলসি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর