ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯৪৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ সহ মোট ১৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ১৮টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ১৬৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮টি বাস, ১৯টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ৮৯টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৩টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২২০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭টি বাস, ১৫টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ৪০৫টি মোটরসাইকেলসহ মোট ৬১২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ২১৮টি মামলা হয়েছে।
অভিযানকালে মোট ৭০০টি গাড়ি ডাম্পিং ও ২৫৯টি গাড়ি রেকার করা হয়।
এছাড়াও ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


