ড্রোন-সিসিটিভি থেকে চেকপোস্ট, ১৫ আগস্টে ঢাকায় কঠোর নিরাপত্তা

ড্রোন-সিসিটিভি থেকে চেকপোস্ট, ১৫ আগস্টে ঢাকায় কঠোর নিরাপত্তা
Advertisement
Advertisement

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি ও সিটিটিসির সদস্যদের অপারেশনাল কার্যক্রমে মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিট গুরুত্বপূর্ণ স্থান এবং জনসমাগমস্থলে সুইপিং কার্যক্রম পরিচালনা করবে।

আরও পড়ুন

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।

এ ছাড়া সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন। সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র‍্যাব ও সিআইডি টিমও মোতায়েন থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হবে। স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন, শপিংমলসহ সংবেদনশীল এলাকায় মোতায়েন করা হবে।

ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে মহানগর পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তা মাঠে থাকবেন। তারা নিজ নিজ অধিক্ষেত্রে সরেজমিনে নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad