হঠাৎ চাহিদা বাড়ায় তেলের সংকট দেখা দিয়েছে: জ্বালানিমন্ত্রী

হঠাৎ চাহিদা বাড়ায় তেলের সংকট দেখা দিয়েছে: জ্বালানিমন্ত্রী
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু | ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

হঠাৎ দেশে চাহিদা বেড়ে যাওয়ায় তেলের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

ঈদের ছুটি শেষে মঙ্গলবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে মন্ত্রী জনগণকে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানান।

তিনি আশ্বস্ত করে বলেন, ‘আগে সারাদিনে যে তেল বিক্রি করত, এখন ৩ ঘণ্টায় তা শেষ হয়ে যাচ্ছে। সেজন্য সংকট তৈরি হয়েছে। সবাই প্রয়োজন মতো তেল পাবেন এবং শঙ্কার কোনো কারণ নেই। প্রয়োজনের অতিরিক্ত তেল না নিলে সরবরাহ ঠিক থাকবে। তেলের দাম বাড়ানো নিয়ে কাজ করে এনার্জি রেগুলেটরি কমিশন, তবে সরকার এখনও তেলের দাম বাড়ায়নি।’

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত ঘিরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যহত হয়। জ্বালানি তেলের  এমন পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও তৈরি হয় বাড়তি চাহিদা। এর মধ্যে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল পেতে হয়রানি পোহাতে হয় জনগণকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad