ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলেছে অফিস-আদালত

ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলেছে অফিস-আদালত
বাংলাদেশ সচিবালয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঈদুল ফিতরের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান। টানা সাত দিন ছুটির পর মঙ্গলবার সব অফিস-আদালত শুরু হয়েছে।

রমজান মাসের সময়সূচি পেরিয়ে এখন থেকে আগের সময়েই সব প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে অফিস-আদালত। রমজানে এ সময়সীমা সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

ঢাকার বাইরে থেকে কর্মস্থলে যোগ দিতে শহরে ফিরতে শুরু করেছেন নগরবাসী। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বড় একটি অংশ এর মধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন। রাজধানীর ট্রেন স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়।

গত ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে সরকার গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করে।

ঈদ উপলক্ষে সংবাদমাধ্যমগুলোতেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি ঘোষণা করে। সংবাদমাধ্যমের ওই ছুটিও সোমবার শেষ হয়েছে।

তবে কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠানে এবার তিন দিনের সংক্ষিপ্ত ছুটি ছিল। যা ঈদের আগের দিন শুরু হয়ে ঈদের পরদিন শেষ হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad