আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকার আহ্বান আইজিপির

আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকার আহ্বান আইজিপির
পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে কার্যকর ভূমিকা পালনে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ঈদুল ফিতরের ছুটি শেষে এটি ছিল তার প্রথম কর্মদিবস।

এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে, ট্রাফিক ও জেলা পুলিশসহ সকল ইউনিটের সদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন আইজিপি।

অনুষ্ঠানে পুলিশ প্রধান পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং ঈদ পরবর্তী আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় অতিরিক্ত আইজি, ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad