মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার আহ্বান তৈয়্যবের

মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার আহ্বান তৈয়্যবের
তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্প এবং সংশ্লিষ্ট ল্যান্ডিং স্টেশনের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী করতে নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প এবং সংশ্লিষ্ট ল্যান্ডিং স্টেশনের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি, কারিগরি সক্ষমতা, পরিচালন ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। পরে তিনি ল্যান্ডিং স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘দেশের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে সাবমেরিন ক্যাবল প্রকল্পের গুরুত্ব অপরিসীম। এসএমডব্লিউ-৬ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি দেশের ইন্টারনেট ব্যান্ডউইথ ক্যাপাসিটি বাড়বে, যা পরোক্ষভাবে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হবে।’

আরও পড়ুন

তিনি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, তৃতীয় সাবমেরিন ক্যাবল এসএমডব্লিউ-৬ কক্সবাজার থেকে একদিকে সিঙ্গাপুর এবং অন্যদিকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত হবে। এ কোর ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুর, ভারত, জিবুতি ও ফ্রান্সের স্বনামধন্য ডাটা সেন্টারের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

পরিদর্শন শেষে ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস প্রাঙ্গণে একটি থাই লংগান গাছের চারা রোপণ করেন।

পরিদর্শন ও মতবিনিময় সভায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad