চলছে দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। জনপ্রিয় এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের মাঠ কাঁপিয়েছেন তানজিন তিশা। জনপ্রিয় এ অভিনেত্রীর বিপিএল লুক আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ নিয়ে চলছে নানাধরণের আলোচনা-সমালোচনা।
রুপালি চুমকি বসানো গ্লিটারি টপস, নিয়ন রঙের কার্গো প্যান্ট, ভারী নেকলেস ও স্টোনের ব্যবহার তার লুকে আনেছে অতিরিক্ত চকচকে ভাব। অনেক নেটিজেন এই ভঙ্গি ও পোশাকের জন্য কটাক্ষ করেছেন। নানা কটূক্তি করে অনেকেই তিশার ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানের দিন তার মাঠে ঢুকতে পারার বিষয়টি নিয়েও নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও তিশা এসব মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেননি। তবে তার ভক্তরা নৃত্য পরিবেশন ও গ্যালারির বিনোদনের জন্য তাকে প্রশংসা করেছেন।
এমনকি সমালোচনার মাঝে তার সাহসী ও আলাদা ফ্যাশন সেন্সও অনেকের মনে স্থায়ী ছাপ ফেলেছে। বিপিএলের মঞ্চে তার উপস্থিতি যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, তেমনি ভক্তদের জন্য একটি আকর্ষণীয় মুহূর্ত হিসেবেও রয়ে গেছে।


