মাদারীপুর প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ সালের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম নবগঠিত কমিটির কপি প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।
নতুন এই কমিটিতে দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি মো. অলিউল আহসান কাজলকে সভাপতি, টাইমস অব বাংলাদেশ ও এটিএন বাংলার এসআর শফিক স্বপনকে জ্যেষ্ঠ সহসভাপতি এবং বাসস, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের বেলাল রিজভীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সহসভাপতি হয়েছেন ডেইলি এশিয়ান এইজের সাব্বির হোসেন আজিজ, দৈনিক সকালের সময়ের এস.এম আরাফাত হাসান ও ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি রিপন চন্দ্র মন্ডলিক।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল২৪-এর সাগর হোসেন তামিম, দৈনিক নয়াদিগন্তের শাহাদাত হোসেন জুয়েল ও দৈনিক মানবকণ্ঠের নাজমুল হক।
এ ছাড়া দৈনিক দিনকালের গাউস-উর রহমান সাংগঠনিক সম্পাদক, ৭১ টেলিভিশনের আরিফুর রহমান দপ্তর সম্পাদক, বাংলাদেশ টুডে’র এমদাদ খান প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক কালবেলার কে.এম রাসেদ কামাল কোষাধ্যক্ষ, নাগরিক টেলিভিশনের রাকিব হাসান সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, দৈনিক বাংলার সময়ের গোলাম আজম ইরাদ ক্রীড়া সম্পাদক এবং সাপ্তাহিক আশ্বাসের স্বর্ণা সারোয়ার মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের এনায়েত হোসেন, দৈনিক ইনকিলাবের আবুল হাসান সোহেল, চ্যানেল আইয়ের রাহাত হোসাইন, সময় টেলিভিশনের অভিজিৎ কর্মকার ও জেটিভির জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান মনির।


