সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার রায়

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার রায়
সিরাজগঞ্জ জেলা জজ আদালত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিরাজগঞ্জে ব্যবসায়ী গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে সকলকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেকুল ইসলাম সদর উপজেলার রানিগ্রামের গ্রামের আব্দুস সামাদের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার রানীগ্রামের এলাকার মৃত কাশেমের ছেলে সেলিম রেজা ও বাদল। একই এলাকার আব্দুস কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম ও সাইফুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম ।

সিরাজগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর স্টেনোগ্রাফার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ অক্টোবর ভোরে স্থানীয় রেস্তোরাতে ব্যবসায়ী গোলাম মোস্তফাকে কুপিয়ে হত্যা করা হয়। গোলাম মোস্তফা সিরাজগঞ্জ পৌর এলাকার রানিগ্রামের বাসিন্দা। ঘটনার পরদিন সিরাজগঞ্জ সদর থানায় নিহতের স্ত্রী শিখা খাতুন বাদি হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত ও স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের উপস্থিতিতে সোমবার আদালত এই সাজা ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad