টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
নিহত হালিম ফকির। ফাইল ছবি
Advertisement
Advertisement

টাঙ্গাইলের মধুপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সহোদর দুই ভাইয়ের মারামারির ঘটনায় হালিম ফকির (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হালিম ফকির উপজেলার ভবানীটেকি গ্রামের মৃত হায়দার আলী ফকিরের ছেলে।

মঙ্গলবার রাত ১১টার দিকে ভবানীটেকি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত হায়দার আলী ফকিরের দুই ছেলে হবিবুর রহমান ফকির ও আব্দুল হালিম ফকিরের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মঙ্গলবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন। এতে আব্দুল হালিম গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, জমিজমা সংক্রান্ত মারামারির ঘটনায় আহত হালিম ফকিরকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad