নাটোরে ফ্যামিলি কার্ডের নিয়োগ ঘিরে ইউএনও কার্যালয় ভাঙচুর

নাটোরে ফ্যামিলি কার্ডের নিয়োগ ঘিরে ইউএনও কার্যালয় ভাঙচুর
ছবি: বাসস
Advertisement
Advertisement

নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ, দরজায় লাথি মারাসহ কর্মকর্তা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালঞ্চি রেলগেট এলাকা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল বের হয়ে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ইউএন ওর কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সেখানে উত্তেজনা সৃষ্টি হলে বিক্ষোভকারীরা ইউএনওর কক্ষের দরজায় লাথি দেন।

এ সময় বাধা দিতে গেলে উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, ধাক্কাধাক্কি এবং লাঞ্ছনার ঘটনা ঘটে।

বিক্ষোভকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন পান্না, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, মোস্তাফিজুর রহমান শফিক, পাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলুসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন

বিক্ষোভকারীদের অভিযোগ, ইউএনও দেবাশীষ বসাক স্বচ্ছতা বজায় না রেখে রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ-ঘনিষ্ঠদের নিয়োগের সুযোগ করে দিয়েছেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দিয়েছেন। এ কারণে তারা প্রকাশিত ফলাফল বাতিল করে নতুন করে যাচাই-বাছাইয়ের দাবি জানান।

এ বিষয়ে ইউএনও দেবাশীষ বসাক এবং বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ ছাড়া, কর্মকর্তা ও সাংবাদিকদের লাঞ্ছনার বিষয়ে বিক্ষোভকারীদেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে লালপুরেও আগের জরিপকর্মীদের নতুন করে নিয়োগ দেওয়ার অভিযোগে বিক্ষোভ ও ইউএনও অফিসে হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ পৌঁছানোর আগে কিছু লোক উত্তেজিত আচরণ করেছিল, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad