বাগেরহাটে গুমের ঘটনা সরকার খতিয়ে দেখবে: উপদেষ্টা জাহেদ

বাগেরহাটে গুমের ঘটনা সরকার খতিয়ে দেখবে: উপদেষ্টা জাহেদ
Advertisement
Advertisement

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের পরিচয়ে জেলে মিরাজ শেখকে (৩০) তুলে নিয়ে গুম করার অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি মনে করেন, কোনো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ (স্বার্থান্বেষী গোষ্ঠী) এটা করতে পারে।

মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে গুমের ঘটনা প্রকাশ করে। রিপোর্টে সংস্থাটি বলে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে এটিই প্রথম গুমের ঘটনা।

সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘বর্তমানে ক্ষমতাসীন দলের লোকজন যে পরিমাণে গুমের শিকার হয়েছে, তারপর কোনো কারণ নাই যে তারা আবার গুম করবে, তবে কোনো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ (স্বার্থান্বেষী গোষ্ঠী) এটা করতে পারে।’

আরও পড়ুন

এই বিষয়ে ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানানব তিনি।

এদিকে, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মিথ্যা ও ভুয়া তথ্য ঠেকাতে তথ্য মন্ত্রণালয় একটি আইনজীবী প্যানেল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সেই প্যানেল কত জনের হবে এবং কারা কারা এই প্যানেলে থাকবে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।

এদিকে রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং তথ্য কমিশন গত প্রায় দুই বছর ধরে অকার্যকর হয়ে পড়ে আছে। কমিশন কবে কার্যকর করা হবে এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এগুলো শিগগিরই কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad