পর্তুগালের ড্রয়ে লাভ হলো ব্রাজিল-মরক্কোর

পর্তুগালের ড্রয়ে লাভ হলো ব্রাজিল-মরক্কোর
মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে ১-১ ব্যবধানের ড্র দিয়ে ২০২৬ সালের বিশ্বকাপ অভিযান শুরু করল ব্রাজিল। ছবি: এক্স
Advertisement
Advertisement

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে এবারের বিশ্বকাপযাত্রাটা আশানুরূপ হয়নি ব্রাজিলের। তবে আগামী গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হওয়ার আগে ফিফা থেকে সুখবর পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সবশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে সেলেসাওরা।

বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ হওয়ার পর ফিফা র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু রদবদল এসেছে। মরক্কোর সঙ্গে ড্র করলেও ব্রাজিলের র‍্যাঙ্কিংয়ে উন্নতির পেছনে বড় ভূমিকা রেখেছে পর্তুগাল। ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়ে পর্তুগাল পাঁচ থেকে সাতে নেমে যাওয়ায় সুবিধা পায় ব্রাজিল। অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে ড্র করায় এক ধাপ উন্নতি করে ছয় নম্বরে জায়গা পেয়েছে মরক্কো।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যথারীতি এক নম্বরেই রয়েছে। লিওনেল মেসির দলের পয়েন্ট এখন ১৮৮৯.০৬। তবে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে আসা ফ্রান্স মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থেকে আর্জেন্টিনার ঘাড়ে নিশ্বাস ফেলছে। অপরদিকে কেপ ভার্দের সঙ্গে ড্র করায় এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে স্পেন।

ইংল্যান্ড (৪র্থ) ও নেদারল্যান্ডস (৮ম) তাদের আগের অবস্থান ধরে রেখেছে। জার্মানি এক ধাপ এগিয়ে নবম এবং বেলজিয়াম এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে।

উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়া ১১ নম্বরে এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকো ১৩ নম্বরে উঠে এসেছে। ইংল্যান্ডের কাছে হেরে তিন ধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেমে গেছে ক্রোয়েশিয়া। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র ১৫ নম্বরে এবং জাপান এক ধাপ এগিয়ে ১৭ নম্বরে অবস্থান করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad