আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলার আশঙ্কা পুলিশের

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলার আশঙ্কা পুলিশের
Advertisement
Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সারা দেশে রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। এমনকি আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে পুলিশের ওপরও হামলার আশঙ্কা রয়েছে।

এজন্য সারা দেশের সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসানের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। দুই মেট্রোপলিটন ও তিন জেলার পুলিশ সুপার সতর্কতামূলক নির্দেশনা পাওয়ার কথা টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এ নিয়ে সংঘর্ষ এবং বাধা দিলে পুলিশের ওপর তারা ক্ষুব্ধ হতে পারে।

পুলিশ হেডকোয়ার্টার্সের একাধিক কর্মকর্তার চিঠির সত্যতা নিশ্চিত করে টাইমসকে বলেছেন, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে বার্তা দেওয়া হয়েছে। পুলিশ আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা কার্যক্রম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad