দেশজুড়ে ‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দেশজুড়ে ‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
একুশের প্রথম প্রহরে ইবিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সারা দেশের বিভিন্ন জায়গায় যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দেশের বিভিন্ন জেলার কেন্দ্রীয় শহীদ মিনারগুলোতে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এ উদযাপন শুরু হয়।

এরপরই দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বরিশালে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন। ছবি: টাইমস

পঞ্চগড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

পঞ্চগড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। ছবি: টাইমস

মাদারীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে মাদারীপুর সরকারি কলেজ মাঠ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

মাদারীপুরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। ছবি : টাইমস

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হাজী আমিন-উর-রশীদ ইয়াছিন কুমিল্লায় শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন

কুমিল্লায় প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হাজী আমিন-উর-রশীদ ইয়াছিন শহীদদের শ্রদ্ধা জানান। ছবি: টাইমস

সাতক্ষীরায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।

সাতক্ষীরায় ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। ছবি: টাইমস

মুন্সিগঞ্জে  শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন সর্বস্তরের মানুষ।

মুন্সিগঞ্জে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ছবি: টাইমস

মেহেরপুরে একুশের প্রথম প্রহরে ড. শহীদ সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

মেহেরপুরে শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো হচ্ছে। ছবি: টাইমস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলফামারীতে জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছবি: টাইমস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: টাইমস

পিরোজপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

‎গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। ছবি: টাইমস

টাঙ্গাইলে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।  

টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদীতে ফুল দেওয়া হচ্ছে। ছবি: টাইমস
নেত্রকোনায় ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। ছবি: টাইমস

‎‎এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বায়ান্নর ভাষা শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করছে বাঙালি জাতি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad