মৌলভীবাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৩

মৌলভীবাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মৌলভীবাজার সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার রাত দেড়টার দিকে মৌলভীবাজার–শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন—অটোরিকশাচালক আলী নুর (৩৫), যাত্রী রুবেল মিয়া (৩০) ও রেহান মিয়া (২৮)।

নিহত আলী নুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কালেঙ্গা গ্রামে। রুবেল ও রেহানের বাড়ি মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকায়। আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুজন নিহত হন। গুরুতর আহত হন তিনজন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad