কারাগার থেকে আসামির মরদেহ উদ্ধার

কারাগার থেকে আসামির মরদেহ উদ্ধার
ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে এক হাজতির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রফিকুল ইসলাম (২৮)। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ জানান, শুক্রবার রাতে কারাগারের ভেতর গলায় ফাঁস দেন ওই বন্দি। এর পরপরই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা সূত্রে জানা যায়, এর আগেও তিনি কারাগারে ছিলেন এবং জামিনে বের হন। পরে কেরাণীগঞ্জ থানার একটি মামলায় গত জানুয়ারি মাসে রফিকুলকে কারাগারে পাঠায় আদালত। এ সময় তিনি স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন।

শুক্রবার বিকালে লক-আপের কিছুক্ষণ আগে ওই বন্দি কারাগারের ভেতরে একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে নিজের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad