ইরানে ৩০০টিরও বেশি চিকিৎসাকেন্দ্র এবং ৭৬০টি স্কুলে হামলা

ইরানে ৩০০টিরও বেশি চিকিৎসাকেন্দ্র এবং ৭৬০টি স্কুলে হামলা
ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

[live_update time=”রাত ৯.০০” title=”ইরানে ৩০০টিরও বেশি চিকিৎসাকেন্দ্র এবং ৭৬০টি স্কুলে হামলা”]

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৯০ হাজার ৬৩টি আবাসিক ইউনিট, ৩০৭টি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কেন্দ্র এবং ৭৬০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের রেডক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে আল জাজিরা এই খবর জানিয়েছ।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুটি শুধু সামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে দাবি করলেও বেসামরিক স্থাপনাও রেহাই পাচ্ছে না।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতকালের তথ্যমতে, দেশটিতে চলমান হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ২৪ হাজারের বেশি মানুষ।

[/live_update]

[live_update time=”সন্ধ্যা ৬.৫৫” title=”হামলায় পরিবারের সদস্যসহ ইরানি জেনারেল নিহত”]

ইরানের সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল জামশিদ এসঘাঘি হামলায় নিহত হয়েছেন।

তিনি চিফ অব জেনারেল স্টাফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের গণমাধ্যম জানায়, ওই হামলায় জামশিদ এসঘাঘি ছাড়াও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

তবে তিনি কোন হামলায় এবং কবে নিহত হয়েছেন–এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: আল জাজিরা

[/live_update]

[live_update time=”বিকাল ৫.৫৭” title=”যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ”]

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের গড় দাম প্রতি গ্যালন ৪ ডলারে (বাংলাদেশি টাকায় ৪৯৩) পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

বর্তমানে পাম্পগুলোতে জ্বালানি তেলের এই গড় দাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই মেয়াদের যেকোনো সময়ের তুলনায় বেশি।

সূত্র: সিএনএন

[/live_update]

[live_update time=”বিকাল ৪.১৭” title=”ইরানের ওষুধ তৈরির কারখানায় ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা”]

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের অন্যতম বড় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানিয়েছেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি ক্যানসার চিকিৎসা, অ্যানেস্থেসিয়া এবং বিশেষায়িত ওষুধ তৈরির উপকরণ উৎপাদন করতো।

এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান বলেও উল্লেখ করেন তিনি।

জারিফ অভিযোগ করেন, ‘ইরানকে ধ্বংস করার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েই এবার হামলাকারীরা চিকিৎসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানিয়েছে।’

এই হামলাকে মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুতর উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, এক মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে ‘তৌফিক দারু ইঞ্জিনিয়ারিং রিসার্চ কোম্পানি’ লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

[/live_update]

[live_update time=”বিকাল ৪.০৭” title=”ইরানের ইসফাহানে ইসরায়েলি হামলা, সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত”]

ইরানের ইসফাহান প্রদেশে ইসরায়েলি বাহিনীর ভারী বোমা হামলায় কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, প্রদেশটির গভর্নর কার্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আকবর সালেহি বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে হামলাগুলো ‘সামরিক স্থাপনাগুলোকে’ লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ঠিক কোন কোন স্থাপনায় আঘাত হানা হয়েছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

ইসফাহান প্রদেশ ইরানের প্রতিরক্ষা শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে দেশটির বড় কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে। পাশাপাশি এখানেই অবস্থিত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর একটি নাতানজ।

[/live_update]

[live_update time=”দুপুর ২.১৩” title=”মধ্যপ্রাচ্যসহ রাশিয়া-ইউক্রেনে শান্তির আবেদন দালাই লামার”]

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরাইয়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ, ইসরায়েল-লেবানন সংঘাতসহ রাশিয়া-ইউক্রেন সংঘাতের স্থায়ী সমাধানের জন্য শান্তির আহ্বান জানিয়েছেন বৌদ্ধ ধর্মের নেতা এবং নোবেল শান্তি পুরস্কার জয়ী দালাই লামা। ভারতে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করা এই প্রখ্যাত নেতা বলেন, ‘সহিংসতা কেবল আরও সহিংসতার জন্ম দেয় এবং সত্যিকারের শান্তি শুধুমাত্র সংলাপের মাধ্যমে সম্ভব।’

৯০ বছর বয়সী দালাই লামা এক চিঠিতে উল্লেখ করেন, তিনি ক্যাথলিকদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশের শান্তির আহ্বানকে সমর্থন করছেন। তিনি বলেন, ‘ইতিহাস প্রমাণ করেছে যে সহিংসতা কেবল আরও সহিংসতা ডেকে আনে এবং এটি কখনও স্থায়ী শান্তির ভিত্তি হতে পারে না।’

‘মধ্যপ্রাচ্য বা রাশিয়া-ইউক্রেনসহ যেকোনো সংঘাতের স্থায়ী সমাধান কূটনীতি, সংলাপ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে। এ ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে, গভীরভাবে আমরা সকলেই ভাইবোন’, যোগ করেন এই ধর্মগুরু।

দালাই লামার প্রার্থনা, এই সহিংসতা ও সংঘাত খুব দ্রুত শেষ হবে এবং বিশ্ব ফের শান্তির বাণী অন্তরে ধারণ করবে।

সূত্র: আল জাজিরা

[/live_update]

[live_update time=”দুপুর ১.৩১” title=”ইরানের মাহাল্লাতে হামলায় নিহত ১১”]

ইরানের মারকাজি প্রদেশের মাহাল্লাতে শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ-এর খবরে বলা হয়, শহরের তিনটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ভবনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, একই সময়ে ইরানের রাজধানী তেহরান ও মধ্যাঞ্চলের ইসফাহানেও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার খবর পাওয়া গেছে।

হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

[/live_update]

[live_update time=”দুপুর ১২.৪১” title=”কূটনীতিকে রিয়েল স্টেট মনে করছেন ট্রাম্প: রিচার্ড স্টেনগেল”]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৫০ বছরে দেশটির পররাষ্ট্রনীতির প্রায় সব ধরনের ভুলের পুনরাবৃত্তি করে চলেছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রিচার্ড স্টেনগেল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ট্রাম্পের এসব কাজ ‘বর্ণনাতীত অদক্ষতা, অজ্ঞতা ও দুর্নীতির’ উদাহরণ। তিনি সজ্ঞানে পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতিগত ভুলগুলো পুনরাবৃত্তি করছেন।

রিচার্ড সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে আন্ডার সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ‘টাইম’ ম্যাগাজিনের সম্পাদক হিসেবেও কাজ করেছেন।

এর আগেও তিনি ট্রাম্পের সমালোচনা করে বলেছিলেন, ট্রাম্প সত্যের প্রতি অনুগত নন এবং তিনি অনেকটা ‘একাই সব সিদ্ধান্ত নেওয়া প্রধান আলোচক’ হিসেবে কাজ করেন। তার মতে, ট্রাম্প কূটনীতির পরিবর্তে বিষয়গুলোকে ‘রিয়েল এস্টেট চুক্তির’ মতো করে দেখেন।

বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্য যুক্তরাষ্ট্রের বর্তমান নীতিনির্ধারণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।

[/live_update]

[live_update time=”সকাল ৯.৪৭” title=”দক্ষিণ লেবাননে হামলায় ৩ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত”]

দক্ষিণ লেবাননে আলাদা হামলায় জাতিসংঘের তিনজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। সোমবার ইউনাইটেড ন্যাশনস ইন্টেরিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) এ তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের জেরে ইসরায়েল ও লেবাননের ইরানপন্থী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে প্রায় এক মাস ধরে চলা সংঘাতের মধ্যেই এ ঘটনা ঘটল।

জাতিসংঘ জানায়, বানি হাইয়ান পৌরসভার কাছে ‘অজ্ঞাত বিস্ফোরণে’ সংস্থাটির একটি যান ধ্বংস হয়ে যায়। এতে ইন্দোনেশিয়ার দুই শান্তিরক্ষী নিহত হন। একই ঘটনায় আরও দুইজন আহত হন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এই হামলার কয়েক ঘণ্টা আগেই আরেকটি হামলায় এক শান্তিরক্ষী নিহত হন। তিনিও ইন্দোনেশিয়ার সেনা। দক্ষিণ লেবাননের আদশিত আল-কুসাইর গ্রামের কাছে একটি ইউনিফিল ঘাঁটিতে প্রজেক্টাইলের আঘাতে ওই সেনা নিহত হন।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত তিনজনই ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর সদস্য ছিলেন। তবে এসব হামলার জন্য এখনো কাউকে দায়ী করা হয়নি। ইউনিফিল জানিয়েছে, দুটি ঘটনাই তদন্ত করা হচ্ছে।

জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ইসরায়েল ও হিজবুল্লাহ- উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

জাতিসংঘ আরও জানিয়েছে, শান্তিরক্ষীদের ওপর ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল রেজ্যুলশন ১৭০১-এর গুরুতর লঙ্ঘন। ২০০৬ সালে গৃহীত এই প্রস্তাবে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি কমানোর কথা বলা হয়েছিল।

এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুয়েতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলা ও যুদ্ধ পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়েছে। এসব হামলায় দায়ীদের জবাবদিহির আওতায় আনারও আহ্বান জানান তিনি।

বর্তমানে দক্ষিণ লেবাননে ৪৭টি দেশ থেকে আট হাজারের বেশি জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন রয়েছেন। এর আগে মার্চের শুরুতে ইসরায়েলি ট্যাংকের গুলিতে ঘানার কিছু শান্তিরক্ষী আহত হওয়ার ঘটনাও ঘটে।

সূত্র: সিবিসি নিউজ

[/live_update]

[live_update time=”সকাল ৯.২৩” title=”যুক্তরাষ্ট্রের প্রস্তাব ‘অতিরিক্ত, অবাস্তব ও অযৌক্তিক’: ইরান”]

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ১৫ শর্তের প্রস্তাবকে ‘অতিরিক্ত, অবাস্তব ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি।

সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, ইরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা করেনি।

যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, দুই দেশের মধ্যে সরাসরি ও পরোক্ষভাবে আলোচনা চলছে।

বাকায়ি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার একটি প্রস্তাব দিয়েছে, যা কিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের কাছে পৌঁছেছে। এ ক্ষেত্রে পাকিস্তানের নামও উল্লেখ করেন তিনি।

দুই দেশের বর্তমান কূটনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও হামলা এখনো চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে ইরান নিজেদের প্রতিরক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র থেকে পাঠানো প্রস্তাবগুলোর বিষয়ে তিনি বলেন, এগুলোতে অনেক ধরনের দাবি রয়েছে, যা ইরানের দৃষ্টিতে ‘অতিরিক্ত, অবাস্তব এবং অযৌক্তিক’। এসব প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

[/live_update]

[live_update time=”সকাল ৯.০০” title=”দুবাই উপকূলে কুয়েতের তেলবাহী জাহাজে হামলা”]

দুবাই উপকূলের কাছে কুয়েতের পতাকাবাহী একটি তেলের ট্যাংকারে হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা- মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও)।

সংস্থাটির তথ্যানুযায়ী, স্থানীয় সময় সোমবার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে আগুন লেগে যায়। দুবাই উপকূল থেকে প্রায় ৩১ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে, হরমুজ প্রণালীর কাছে এই হামলার ঘটনা ঘটে।

এদিকে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, তাদের একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় ট্যাংকারটি সম্পূর্ণ তেলে ভরা ছিল।

তবে ট্যাংকারের সব নাবিক নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন। সেই সঙ্গে এখন পর্যন্ত কোনো পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই হামলার পেছনে কে বা কারা দায়ী তা এখনো স্পষ্ট না হলেও সন্দেহের তীর ছোড়া হচ্ছে ইরানের দিকে। তেলবাহী ট্যাংকারে হামলা তদন্তাধীন রয়েছে জানিয়ে ইউকেএমটিও ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে।

[/live_update]

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad