গৃহবধূকে হত্যার পর ‘সড়ক দুর্ঘটনার’ নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা

গৃহবধূকে হত্যার পর ‘সড়ক দুর্ঘটনার’ নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার সায়দাবাদ এলাকায় এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার পর তা সড়ক দুর্ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্বজনরা। নিহত নারীর নাম তাসলিমা আক্তার (৩৪)।

সোমবার সন্ধ্যায় সায়দাবাদের একটি সাততলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা ওই ভবনের ভাড়াটিয়া ছিলেন।

জানা যায়, একই বাসার ভাড়াটিয়া রাজুর (৪১) সঙ্গে প্রায় ১৮ মাস ধরে পরকীয়া সম্পর্ক ছিল তার।

পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যায় ছাদে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজু তাসলিমার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

চিকিৎসকদের জেরার মুখে স্বজনরা জানান, তাসলিমা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এ ঘটনা সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দিলে থানায় গিয়ে স্বজনরা তাসলিমাকে হত্যার প্রকৃত ঘটনা প্রকাশ করেন।

তাদের দাবি, দ্রুত চিকিৎসা পাওয়ার আশায় তারা শুরুতে ভিন্ন তথ্য দিয়েছিলেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত রাজুকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad