এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ৭ জুন

এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ৭ জুন
ছবি: বাসস
Advertisement
Advertisement

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জুন চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ৭ জুন পরীক্ষার তারিখ ধরে একটি প্রস্তাব তৈরি হয়েছে। শিগগিরই তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে ওই তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে।

একই সঙ্গে চলতি বছরের প্রশ্নপত্রের ধরন নিয়েও প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ বছর থেকে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হতো।

সে হিসেবে এবার ১১টি বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad