ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আমিরাতে বাংলাদেশি নিহত

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আমিরাতে বাংলাদেশি নিহত
দুবাইয়ের বিমানবন্দরের কাছে ইরানের হামলা। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তবে তার পরিচয় প্রকাশ করেনি আমিরাত কর্তৃপক্ষ।

বুধবার দেশটির এক সরকারি বিবৃতিতে বলা হয়ম ফুজাইরাহ এলাকায় একটি ড্রোন ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষের আঘাতে এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

ফুজাইরাহ মিডিয়া অফিস জানায়, সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি চালকবিহীন ড্রোন (ইউএভি) সফলভাবে ভূপাতিত করে। পরে এর ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি কৃষি খামারে গিয়ে পড়ে। এতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। 

এ নিয়ে মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ পরিস্থিতিতে অন্তত ছয় বাংলাদেশির মৃত্যু হল। এ ছাড়া প্রতিবেশী আরব দেশগুলোতে ইরানের হামলায় দেড় শতাধিক প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন।

আরও পড়ুন

এদিকে ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে কেবল সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়ে ইউএই সতর্ক করে বলেছে, গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে পড়লে অযথা আতঙ্ক তৈরি হতে পারে।

এদিকে ঘটনাস্থলে এখনো আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবা সংস্থার সদস্যরা অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad