রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
এএন-২৬ মডেলের বিমান। ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় দেশটির ক্রিমিয়া পেনিনসুলা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, এএন-২৬ মডেলের বিমানটিতে ছয়জন ক্রু এবং ২৩ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে দুর্ঘটনার পেছনে প্রযুক্তিগত ত্রুটির কারণকে দায়ী করা হচ্ছে।

বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নিয়মিত ফ্লাইট পরিচালনার সময় বিমানটির সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ক্রিমিয়ার কাছাকাছি এলাকার একটি পাহাড়ের ঢালে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

রুশ মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে থাকা কেউ জীবিত নেই। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরইমধ্যে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্বে এএন-২৬ মডেলের বিমান দুর্ঘটনা নতুন নয়। ২০২২ সালে ইউক্রেনের জাপোরিঝিয়ায় একটি ইউক্রেনীয় এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হন। ২০২০ সালে ইউক্রেনেই প্রশিক্ষণ ফ্লাইটের সময় একই মডেলের বিমান বিধ্বস্ত হয়ে ২৬ জন নিহত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর