২৫ মণ ওজনের খটক মাছ বিক্রি ৮ লাখ টাকায়

২৫ মণ ওজনের খটক মাছ বিক্রি ৮ লাখ টাকায়
২৫ মন ওজনের খটক মাছ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জেলেদের জালে ধরা পড়া প্রায় ২৫ মণ ওজনের একটি বিশাল খটক মাছ আট লাখ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া মাছ বাজারে মাছটি কেটে প্রতি কেজি দুই হাজার টাকায় বিক্রি করা হয়। মাছটি দেখতে ও কিনতে স্থানীয় শত শত মানুষ বাজারে ভিড় করেন।

বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত এই মাছটি স্থানীয়ভাবে ‘করাতি হাঙর’ নামেও পরিচিত, যা এর বিশাল আকারের কারণেই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত এই খটক মাছটি দেখতে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস

এর আগে মঙ্গলবার ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে তোলা হয়। পরে মঠবাড়িয়া পৌরসভার মাছ বাজারের আড়তের ইজারাদার মো. মোস্তফা কামাল ও মো. হোসন শরীফ জেলেদের কাছ থেকে পাঁচ লাখ টাকায় মাছটি কিনে নেন।

স্থানীয় উন্নয়নকর্মী এইচ এম বাদল জানান, কাঁঠালিয়া উপজেলার অবস্থান বঙ্গোপসাগর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক জেলে নিয়মিত সাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার ভোরে জেলেদের একটি দল বঙ্গোপসাগর থেকে ধরা এই বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস্য বন্দরে আসে।

পরে দুপুরে মাছটি একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হয় এবং মাইকিং করে বিক্রির ঘোষণা দেওয়া হয়। মঠবাড়িয়ায় মাছটি আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad