সোনার দাম আরও বেড়েছে

সোনার দাম আরও বেড়েছে
ছবি: পিক্সবে
Advertisement
Advertisement

দেশের বাজারে সোনার দাম আরও বেড়েছে। সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে তিন হাজার ২৬৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

বুধবার সকাল সাড়ে ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং -এর এক জরুরি সভায় নির্ধারিত নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। তার আগে ২৮ মার্চ দুই দফায় ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ৬ হাজার ৫৯০ টাকা। অর্থাৎ টানা চার দফায় ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৩ হাজার ১২২ টাকা বাড়ল।

নতুন দাম অনুযায়ী দেশের বাজারে এখন ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ হাজার ৬৮৩ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

গতকালই দাম বাড়িয়ে রুপার নতুন দাম নির্ধারণ করা হয়। বর্তমানে সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad