জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের
এনসিপি নেতা হান্নান মাসউদ (বামে)। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ অভিযোগ করেছেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের ১৫৮ জন সমন্বয়ককে আমন্ত্রণ জানানো হয়নি। এ কারণে তিনি অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার রাত ২টার দিকে নিজের ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন হান্নান মাসউদ। ফেসবুকে তিনি লিখেছেন, ‘জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেয়েছি। তবে শুনেছি, এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি। হয়তো কিছু আসন রাখবে, কিন্তু ১৫৮ জনের জন্য জায়গা হবে না।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমি জানি না, এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের সদস্যদের জায়গা হবে কিনা! যারা সাহসিকতা ও নেতৃত্বে এই অভ্যুত্থান এবং সরকারের পতনে অবদান রেখেছেন- তাদের সম্মান দেওয়া হবে কিনা। যদি না দেওয়া হয়, তাহলে আমি, আব্দুল হান্নান মাসউদ, ব্যক্তিগতভাবে আগামীকাল জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জন করার ঘোষণা দিচ্ছি ‘

মঙ্গলবার, ৫ আগস্ট, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad