খুলনায় এনসিপি নেতাকে গুলি  

খুলনায় এনসিপি নেতাকে গুলি   
গুলিবিদ্ধ মোতালেব শিকদার। সংবেদনশীল পাঠকের জন্য ছবিটি কিছুটা ঢেকে দেওয়া হলো। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার সোনাডাঙ্গায় তাকে গুলি করে অজ্ঞাত দুর্বৃত্তরা।

আশঙ্কাজনক অবস্থায় মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন জানিয়েছেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টার করছেন তারা।

এর আগে গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হন এনসিপির সদস্য ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad