সাবেক আইজিপি মামুনের খালাস চেয়ে আপিল

সাবেক আইজিপি মামুনের খালাস চেয়ে আপিল
পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ বছরের কারাদণ্ড পাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের খালাস চেয়ে আপিল করা হয়েছে।

গত বুধবার মামুনের পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা। সোমবার আপিল করার বিষয়টি জানা যায়।

এর আগে ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের অপর দুই বিচারক ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জবানবন্দি দিয়ে নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad