আমরা একটা হত্যার যুগে প্রবেশ করেছি: মাহফুজ আনাম

আমরা একটা হত্যার যুগে প্রবেশ করেছি: মাহফুজ আনাম
যৌথ প্রতিবাদ সভায় কথা বলছেন মাহফুজ আনাম। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

ডেইলি স্টার ভবনে হামলা, লুটপাট ও আগুনের ঘটনার নৃশংসতায় বিস্ময় প্রকাশ করেছেন পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনাম।

তিনি বলেন, যখন ভবনে আগুন দেওয়া হলো তখন সেখানে সাংবাদিকরা কাজ করছিলেন। হামলাকারীরা কেউ সাংবাদিকদের বের হয়ে যেতে বলেনি। তাদেরকে সহই ভবনটিতে আগুন দিয়েছিল। অর্থাৎ তারা শুধু ভবনে আগুন দিতে চায়নি, তারা হত্যা করতে চেয়েছিল।

সোমবার রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব আয়োজিত যৌথ প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

ঘটনার দিন আগুন নেভাতে ও কর্মীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেওয়া হয়নি অভিযোগ করে তিনি বলেন, ‘এর মানে কী? তারা তো শুধু ভবনে আগুন দিতে চায় নাই, তারা ডেইলি স্টারের কর্মীদের হত্যা করতে চেয়েছিল।’

মাহফুজ আনাম বলেন, ‘আমাদের এখন শুধু প্রতিক্রিয়া দেখালে চলবে না, একে অন্যের পাশে দাঁড়ালেই চলবে না। আমাদের জবাব দিতে হবে। আমরা একটা হত্যার যুগে প্রবেশ করেছি। মত প্রকাশ তো অনেক দূরের বিষয় হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে পড়েছে।’

এসময় সবাইকে পাশে থাকার আহ্বানও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর