ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৪২ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১০ হাজার।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের ১৭ অক্টোবরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১ হাজার ৬৬ জন পুরুষ ও ৮০৬ জন নারী। মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১০ হাজার ৩১২ জন। তাদের মধ্যে ৬৮ হাজার ৩৫৮ জন পুরুষ ও ৪১ হাজার ৭০৯ জন নারী। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪ হাজার ১৯৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৭৭১ জন।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৪৩ হাজার ৭৭৪ জন। অক্টোবরের প্রথম ১৭ দিনে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৬৯২ জন। সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরের প্রথম ১৭ দিনে মারা গেছেন ৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩২৩ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ভর্তি হয়েছেন ২৬০ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৯, খুলনায় ১৭৬, ময়মনসিংহে ৬৭, রাজশাহী ও বরিশালে ৫৯ জন করে, রংপুরে ১৩ এবং সিলেটে ছয়জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে সর্বোচ্চ ৯৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৪৩ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৬৫, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৩২, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ২৬ জন করে, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে ২৩ জন করে এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad