রিয়াদগামী বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত

রিয়াদগামী বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত
ফাইল ফটো
Advertisement
Advertisement

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা যাত্রীদেরকে জানিয়ে দেওয়া হবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় পরিচালনার পরিকল্পনা করছে। তবে, এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দরে প্রয়োজনীয় অনুমতি প্রাপ্তি সাপেক্ষে এসব ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটসমূহ যথারীতি চালু রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে সম্মানিত যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন

যাত্রীদের সুবিধার্থে ইতিমধ্যে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে, যা আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকবে।

সোমবার থেকে এ রুটে পূর্বের ন্যায় বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। এ ছাড়া, যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লিখিত রুটসমূহে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়।

টিকিট কেনা, বুকিং এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad