খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: জাহিদ হোসেন

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: জাহিদ হোসেন
জাহিদ হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ারের সামনে এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা জানান দলের স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন।

আশা প্রকাশ করে তিনি বলেন, ‘তিনি চিকিৎসা গ্রহণ করছেন। কয়েক দিন আগে তার যে অবস্থা ছিল, এখনও সেই অবস্থা তিনি মেইনটেইন করছেন। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে যাবেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা সার্বক্ষণিক চিকিৎসার দিকে নজর রাখছেন বলেও জানান তিনি। জাহিদ হোসেন বলেন, ‘বিগত আমলে তাকে যেভাবে অসুস্থ অবস্থার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা নিতে দেওয়া হয়নি, সেজন্য উনি বেশ কঠিন সময় পার করছেন।’

আরও পড়ুন

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

৩০ নভেম্বর ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। চিকিৎসকেরা এখনো খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাকে ‘গুরুতর’ হিসেবে বিবেচনা করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর