উত্তরখানে হামলায় ডিএনসিসি প্রশাসক ও এমপিসহ আহত ২০

উত্তরখানে হামলায় ডিএনসিসি প্রশাসক ও এমপিসহ আহত ২০
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনসহ ২০ জন আহত হয়েছেন।

রোববার দুপুরে ডিএনসিসির অঞ্চল-৮ এর অধীন ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস এলাকায় এই ঘটনা ঘটে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সকালে সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ওপর নেপচুন অ্যাক্সেসরিজ গার্মেন্টস মালিকপক্ষের লোকজন হামলা চালায়। এতে চারজন গুরুতর আহতসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

দুপুরে ডিএনসিসি প্রশাসক, সংসদ সদস্য, থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে গার্মেন্টস মালিকপক্ষের লোকজন ফের দুর্ব্যবহার করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসক ও এমপির সামনে গার্মেন্টস মালিকপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। পুলিশ মালিকপক্ষের একজনসহ তিনজনকে আটক করে। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।

উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন হামলাকারীকে আটক করা হয়েছে। এই ঘটনায় সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আটকদের গ্রেপ্তার দেখানো হবে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad