উখিয়ায় অপহরণের ২ দিন পর যুবক উদ্ধার

উখিয়ায় অপহরণের ২ দিন পর যুবক উদ্ধার
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিখোঁজের ২ দিন পর অপহৃত এক যুবককে উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার কুতুপালং বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া যুবকের নাম মোহাম্মদ ইমন হাওলাদার। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার গজারিয়া এলাকার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ইমন হাওলাদার ইনানী বিচ এলাকায় পাইপ ফিটার হিসেবে কাজ করতেন। গত ১৬ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে তিনি অপহরণের শিকার হন। এ ঘটনায় ১৮ মার্চ উখিয়া থানায় জিডি করা হয়।

আরও পড়ুন

এরপরই উখিয়া থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমানের নির্দেশনায় উখিয়া থানার সহকারী উপপরিদর্শক স্বদেশ বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালায়। রাত ৮টার দিকে কুতুপালং বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ইমন হাওলাদারকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ বিশ্বাস বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক অভিযান শুরু করি। তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হই।’

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অপহৃতকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর