আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প
প্রতীকি ছবি
Advertisement
Advertisement

আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এতে এখন পর্যন্ত সাতজনের ‍মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় রাত একটার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফের কাছে ছিল এর উৎপত্তিস্থল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ২৮ কিলোমিটার (১৭ মাইল)।

এতে ‘বড় ধরনের প্রাণহানি’ এবং ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ ঘটতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছে সংস্থাটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad