আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ছবি: এনডিটিভি
Advertisement
Advertisement

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার তৃতীয় দফা বৈঠকের পর নয়াদিল্লির যন্তর-মন্তরে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং এবং সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও অশুতোষ রাঙ্কা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সৌরভ দাস বলেন, সরকার দাবিগুলো মেনে নিয়েছে। তাই আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। অশুতোষ রাঙ্কা বলেন, ৩৬ দিনের আন্দোলনের পর সরকার সব দাবি মেনে নিয়েছে। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

সিজেপির প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেই দাবি পূরণের পর সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে কোনো ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে আন্দোলনের অন্যতম প্রধান দাবি পূরণ হয়। এরপর সরকার ও সিজেপির আলোচনার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত আসে। চার সপ্তাহের মধ্যে সরকারের সঙ্গে সিজেপির প্রতিনিধি দলের আরও এক দফা আলোচনা অনুষ্ঠিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad