ধানমন্ডির সুধা সদনে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ 

ধানমন্ডির সুধা সদনে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ 
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত সুধা সদনের পরিত্যক্ত প্রাঙ্গণ থেকে মো. শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বেলা সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত শাকিল রাজধানীর মোহাম্মদপুর এলাকার সেকান্দার আলী মাতুব্বর ও আসমা বেগম দম্পতির সন্তান।

বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার মালিকানাধীন। ২০২৪ সালের ৫ আগস্ট ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

আরও পড়ুন

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, সুধা সদনের পরিত্যক্ত ভবনের ভেতরে এক যুবককে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে খবর দেওয়া হয়। সিআইডি আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নেওয়ার পর প্রযুক্তির সাহায্যে তার পরিচয় নিশ্চিত করে।

এসআই অহিদুর রহমান জানান, সুধা সদনের দ্বিতীয় তলায় দরজার ওপরে ভেন্টিলেটরের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে কোনো জখমের চিহ্ন ছিল না।

তিনি জানান, নিহত শাকিল হাজারীবাগ রায়েরবাজার এলাকায় থাকতেন। তার ২২ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তবে তিনি মাদকাসক্ত ছিলেন। ঠিকমতো কোনো কাজ করতেন না। চার মাসের বাসা ভাড়া দিতে না পারায় তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি ভবঘুরে জীবনযাপন করতেন। শুক্রবার রাতের কোনো এক সময় সুধা সদনে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad