Author: শেখ শাহারিয়ার জামান

এক নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে এক বছরের জন্য ছুটি নেবেন। গত ১৩ মে জাতিসংঘে আয়োজিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সংলাপে অ্যান্ডোরার এক প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন। অ্যান্ডোরার প্রতিনিধি জানতে চেয়েছিলেন, সাধারণ পরিষদের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে হলে তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে কি না। জবাবে খলিলুর রহমান বলেন, তিনি পদত্যাগ করবেন না। পররাষ্ট্রমন্ত্রী জানান, তার প্রধানমন্ত্রী এটি অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে পূর্ণকালীন দায়িত্ব হিসেবে এই পদটি গ্রহণের জন্য তাকে এক বছরের রেহাই দেওয়া হবে। তিনি…

Read More

আগামী ডিসেম্বর মাসে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। বর্তমান কাঠামোর আওতায় দুই দেশের কর্মকর্তারা কারিগরি স্তরে যোগাযোগ বজায় রাখলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই নদী-বণ্টন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। বর্তমানে ফারাক্কা ব্যারেজে পানির প্রবাহ পরিমাপের জন্য কলকাতায় অবস্থান করছে যৌথ নদী কমিশনের (জেআরসি) বাংলাদেশি সদস্য মো. আনোয়ার কাদিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বর্তমান চুক্তি ব্যবস্থার অধীনে এই সফরটি পূর্বনির্ধারিত শেষ কারিগরি যোগাযোগের আগের সফর হিসেবে চিহ্নিত হচ্ছে। এই প্রক্রিয়ার সঙ্গে পরিচিত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, উভয় পক্ষের আগামী বৈঠকে ২০২৬ সালের বার্ষিক পানি প্রবাহ প্রতিবেদনটি চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে। তবে…

Read More

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হতে যাচ্ছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দুটি মৌলিক সামরিক চুক্তি চূড়ান্ত করতে রাজনৈতিক স্তরে নীতিগত সম্মতি মিলেছে। চুক্তি দুটি হলো— ‘জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট’ (জিএসওএমআইএ) এবং ‘অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং এগ্রিমেন্ট’ (এসিএসএ)। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বড় বড় পরাশক্তিগুলোর মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখার দীর্ঘদিনের নীতি ঠিক রেখেই বাংলাদেশ তার প্রতিরক্ষা উৎসে বৈচিত্র্য আনতে চাইছে। ফলে প্রায় এক দশক ধরে ঝুলে থাকা এই আলোচনা এখন নতুন গতি পেয়েছে। কর্মকর্তারা বলছেন, চুক্তি দুটি কোনো সামরিক জোট নয়, বরং এগুলো মূলত প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রকৃতির। তবে আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এর…

Read More

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সঙ্গে ভৌগোলিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে নিবিড় সম্পর্কযুক্ত ভারতের এই পূর্বাঞ্চলীয় রাজ্যে এই রাজনৈতিক পরিবর্তনকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জে পি নাড্ডা। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও এই অনুষ্ঠানে যোগ দেন। ২৯৪ সদস্যের রাজ্য বিধানসভায় বিজেপি ২০৭টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মধ্য দিয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতা…

Read More

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে সুনির্দিষ্ট ও সতর্ক উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বর্তমানে স্থবির হয়ে থাকা ৪০টিরও বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে দিল্লি। সোমবার নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে বিক্রম মিশ্রি এসব কথা বলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি দুই দেশের প্রাতিষ্ঠানিক যোগাযোগ ধীরে ধীরে পুনরুদ্ধারের ইঙ্গিত দেন। পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। বিভিন্ন দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মের বৈঠক আয়োজনের উদ্যোগও নেওয়া হচ্ছে। বিক্রম মিশ্রির সঙ্গে এ বৈঠকে বাংলাদেশের সাংবাদিকরা দু’দেশের সম্পর্কের নানা দিক নিয়ে প্রশ্ন…

Read More

ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক পুশব্যাক বা সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর বিষয়টি পুনরায় বিতর্কের জন্ম দিয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি এ ধরনের চর্চার কথা স্বীকার করার পর নতুন করে এই ক্ষোভের সৃষ্টি হয়। আনন্দবাজার পাবলিকেশনসকে দেওয়া এক সাক্ষাৎকারে করা দাবি অনুযায়ী, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তিদের আটক করছে। পরবর্তীতে তাদের আইনি অস্পষ্টতার মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে পাঠিয়ে দিচ্ছে। খোদ মুখ্যমন্ত্রী নিজেই এই প্রক্রিয়াটিকে আইনিভাবে ‘অস্পষ্ট’ বলে স্বীকার করেছেন। এই বিতর্কের মূলে রয়েছে ভারতের বিতর্কিত ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) এর আওতায় ‘বিতর্কিত নাগরিক’ হিসেবে চিহ্নিত ব্যক্তিরা, যা লাখ লাখ মানুষের আইনি মর্যাদা নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।…

Read More

বাংলাদেশে শৃঙ্খলা বাহিনীর প্রায় দুই ডজন সদস্য আটক হওয়ার ঘটনায় প্রতিরক্ষা বাহিনীতে উগ্রবাদী আদর্শের অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিদেশি কূটনৈতিক মিশনগুলো তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। একই সঙ্গে তারা নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অতীতেও যেকোনো ঝুঁকির সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মিশনগুলো এমন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, চরমপন্থার এই উত্থানের ফলে আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সাথে বাংলাদেশি নাগরিকদের সম্পৃক্ততার খবর পাকিস্তানের দৃষ্টি আকর্ষণ করতে পারে। অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তার সংবেদনশীলতার কারণে ভারতও এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। এছাড়া সন্ত্রাসবাদ দমনে দীর্ঘদিনের স্বার্থের কারণে যুক্তরাষ্ট্রসহ…

Read More

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে মে মাসের প্রথম সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার এই সফরের মূল লক্ষ্য দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা; চীনের সাথে বাংলাদেশের কৌশলগত যোগাযোগকে আরও শক্তিশালী করে তোলা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি নয়াদিল্লি সফর করেছেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে বৈঠক করেন। ভারতের এই সফরের পরপরই তার চীন সফর বিশেষ তাৎপর্য বহন করছে। এই দুই সফর থেকে এটি স্পষ্ট যে, ঢাকা এই অঞ্চলের প্রধান শক্তিগুলোর মধ্যে একটি সতর্ক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, নতুন সরকার গঠনের পর এ…

Read More

ভোটার তালিকা থেকে ব্যাপক হারে নাম বাদ পড়ার অভিযোগ এবং মুসলিম-বিদ্বেষী ও বাংলাদেশ-বিরোধী প্রচারণার উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোট ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় বৃহস্পতিবার ১৫২টিতে এবং বাকি আসনগুলোতে ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে। ফলাফল ঘোষণা হবে ৪ মে। পুরো রাজ্য এখন কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা। শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন প্রায় ২ লক্ষ ৫০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে, যা পশ্চিমবঙ্গে নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ বলে জানা গেছে। নির্বাচনের পরিবেশ এতটাই থমথমে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো এমনকি কূটনৈতিক যানবাহনও তল্লাশি করেছে, যদিও প্রোটোকল অনুযায়ী এই গাড়িগুলো তল্লাশির আওতামুক্ত থাকে। মূলত তৃণমূল কংগ্রেস (টিএমসি), ভারতীয় জনতা পার্টি…

Read More

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে বাকি মাত্র আট মাস। কিন্তু চুক্তি নবায়নের আলোচনায় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বাংলাদেশ ও ভারতের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, নদীর পানির প্রাপ্যতা কৃষি, পরিবেশ, জীবিকা এবং এই অববাহিকার লাখ লাখ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে সরাসরি জড়িত। গঙ্গাচুক্তি নবায়নে উদ্যোগ নিয়ে জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেননি। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেন। দুই সপ্তাহ আগের সেই সফরে পানি বণ্টন নিয়ে আলোচনার পথ তৈরি হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু ভারতের মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার বৈঠকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের…

Read More