নোয়াখালীর চাটখিল উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুই রাউন্ড তাজা গুলিসহ মো. নাঈম ইসলাম (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তিনি যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সোমবার রাত আনুমানিক ২টার দিকে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামে এ অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার সকালে তাকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়। জানা যায়, ৩৫ এসটি ব্যাটালিয়নের চাটখিল পাঁচগাঁও ক্যাম্পের যৌথ বাহিনীর একটি দল সুন্দরপুর গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে হঠাৎ অভিযান চালায়। তল্লাশির সময় সেখান থেকে দুই রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত গুলিসহ আটক…
Author: টাইমস রিপোর্ট
বাগেরহাট কারাগারে বন্দি থাকা ২৩ জন ভারতীয় জেলে তিন মাস নয় দিন পর মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাগেরহাট জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দ্রজিন মুখার্জি, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার মো. সেলিম এবং বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মো. রাশেদুল ইসলাম রানা। এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করে। পরে আটক জেলেদের মংলা থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাদের আদালতে হাজির করলে বাগেরহাট আদালত কারাগারে পাঠানোর…
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নিখোঁজের তিনদিন পর মো. রাইয়ান মল্লিক (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, শিশুটির চাচা আব্দুল কাদের মল্লিক তাকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখেন। সোমবার রাত ১২টার দিকে নিহতের এক প্রতিবেশীর গোয়ালঘরের খড়ের গাদার ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত রাইয়ান ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের প্রবাসী রাসেল মল্লিকের ছেলে। সে স্থানীয় পশারিবুনীয়া আফছারিয়া নূরানী কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। থানা ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাইয়ান বাড়ি থেকে নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর শিশুটির মা তন্নী আক্তার ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ভাণ্ডারিয়া থানা পুলিশ ও…
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করে তুলতে আসন্ন নির্বাচনে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুইভাগে হবে। আমরা কোন বিষয়ে ছাড় দেব না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট দেয় তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে।’ মঙ্গলবার বেলা ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার জানান, ভোটারদের আগ্রহকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের ব্যবস্থা করতে হবে।…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। কেন্দ্র দখল, প্রভাব খাটানো ও ভিড় জমানো এগুলো চলবে না। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। রাজনৈতিক দল, প্রার্থী ও জনগণের কাছে আমরা নিশ্চিত করতে চাই, আমাদের হাতেই ভোট নিরাপদ।’ সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসির লক্ষ্য একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া জানিয়ে সানাউল্লাহ বলেন, ‘ভোটাররা যেন নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে…
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। এতে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার আসামিরা হলেন–মো. নুরুজ্জামান (৩৫), মো. মানিক মিয়া (২০), মো. সামিউল (২০), মো. হাবিবুর রহমান (৪০), মো. তাজুল ইসলাম (৩৫) এবং মো. সুজন মিয়া (৪০)। এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক…
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানার মুখে পড়েছেন নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগর। সোমবার দুপুরে গোপালপুর উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে হাতপাখা প্রতীকের নির্বাচনী সমাবেশ চলাকালে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। রাজিব হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরকারি স্থাপনায় হাতপাখা প্রতীকের নির্বাচনী প্রচার কার্যালয় স্থাপন করা হয়েছিল। এ অপরাধে প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ওই কার্যালয়ে সব ধরনের নির্বাচনী প্রচার নিষিদ্ধ করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে যে কোনো প্রার্থীর বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা…
ভোটারদের আস্থা ফেরাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘অতীতের নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগে বাধা, প্রশাসনিক পক্ষপাতিত্ব ও ভয়ভীতির পরিবেশের কারণে সাধারণ মানুষের মধ্যে গভীর অনাস্থা তৈরি হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।’ সোমবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে আয়োজিত তৃণমূল কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী। সম্মেলনে কুতুবদিয়া ও মহেশখালীর জননিরাপত্তার স্বার্থে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্য…
সাবেক মন্ত্রী, বিএনপির মহাসচিব ও প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৯তম জন্মদিন আজ সোমবার। জন্মদিন উপলক্ষে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় জানিয়েছেন তিনি। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী মহান একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছ থেকে মুছে দিতে চায়। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭৯ বছরে পা দেওয়া এই প্রবীণ রাজনীতিকের জন্মদিনে বিভিন্ন স্তরের মানুষ, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মির্জা ফখরুলের বাবা মরহুম মির্জা রুহুল আমিন (চোখা মিয়া) ছিলেন একজন আইনজীবী ও বিশিষ্ট রাজনীতিক।…
ভোলার দৌলতখান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করেছে নৌবাহিনীর একটি বিশেষ দল। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালুরহাট ও চরপাতা এলাকায় এ অভিযান চালায় নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট। নৌবাহিনী জানায়, এ সময় মাদক ব্যবসায়ী মো. রাজিবের (২৮) বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তবে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সে। অভিযান শেষে রাজিবের বাড়ি থেকে ৪৩৫ পিস ইয়াবা, ১৬০ গ্রাম গাঁজা, দুটি চাইনিজ কুড়াল, একটি চাকু এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৩১ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। এছাড়া উদ্ধার করা হয় দুটি ডিজিটাল ওজন মেশিন, দুটি পুরোনো অ্যান্ড্রয়েড…

