Author: টাইমস রিপোর্ট

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পালন করা হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। এর আগে তিনি শহীদ মিনারের পাদদেশে শহীদ দিবসের পতাকা উত্তোলন করেন। উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ মাফরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান,…

Read More

জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি পাঠিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন। শুক্রবার ঢাকার গুলশানে পুলিশ প্লাজায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব রোবাইয়াত ফাতিমা তনি। তিনি একজন নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সংবাদ সম্মেলনে রোবাইয়াত ফাতিমা তনি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিটি পড়ে শোনান। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময় উল্লেখ করেছেন, কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবেন না। এটি একই সঙ্গে এ দলের ঘোষিত নীতি। জামায়াতের এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮ এর সরাসরি লঙ্ঘন উল্লেখ…

Read More

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন–চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের উত্তর বরইতলী গ্রামের নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। পুলিশ জানায়, রাত ৮টার দিকে নুরুল হোসেন ও শামীম বরইতলী থেকে মোটরসাইকেলে চিরিঙ্গা বাজারে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া নলবিলা এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। দুর্ঘটনায় ট্রাকটিও মহাসড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলের মৃত্যু হয়। চিরিঙ্গা…

Read More

দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরেছে জানিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষের প্রত্যাশা পূরণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুক্রবার দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। আমীর খসরু জানান, ‘গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে। একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। এখন মানুষের প্রত্যাশা পূরণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ তিনি বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার…

Read More

সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আর লক্ষ্মীপুরেতো নাই-ই।’ শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ্যানি বলেন, লক্ষ্মীপুরের জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে বৃহত্তর নোয়াখালী অঞ্চলে একটি নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। এর আওতায় ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখননের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা থেকে লক্ষ্মীপুরবাসী মুক্তি পাবে বলে আশাবাদী তিনি। মেঘনা নদী ও রহমতখালী খালের তীরবর্তী এলাকায় ভাঙন সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রি-ফিজিবিলিটি…

Read More

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার সকালে শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, রাত ১২টা ১ মিনিটে শহীদ দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা পরিকল্পনা প্রসঙ্গে শহিদুর রহমান জানান, শহীদ মিনার এলাকায় ইনার ও আউটার পেরিমিটারভিত্তিক নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। পুরো এলাকা কয়েকটি সেক্টরে…

Read More

যশোরের শার্শা উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা গেছে, তিনি স্থানীয়দের চিকিৎসাসেবা দিতেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আল আমিন। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান জানান, তদন্ত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন। একই…

Read More

কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক আসামির মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল খালেক (৬৫)। কারা কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় আব্দুল খালেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অচেতন অবস্থায় ওই আসামিকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত আব্দুল খালেকের বিরুদ্ধে মামলার বিস্তারিত তথ্য জানা যায়নি।

Read More

প্রথম রমজানে এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার রাজধানী ঢাকার পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার করেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এদিন ইফতারের আগে জুবাইদা রহমান ও জাইমা রহমান এতিম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৭ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে গোটা রমজান জুড়ে কড়াইল বস্তি ও ভাষানটেকের ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহ করা হবে। এর আগে দলের প্রয়াত চেয়ারপারসন ও…

Read More

রোহিঙ্গাদের নিজ জন্মভূমি মিয়ানমারে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ান। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।’ বৃহস্পতিবার কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় পরিদর্শন করার পর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নেকমেদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি  প্রতিনিধি দল তার ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল। নেকমেত্তিন বিলাল এরদোয়ান জানান, ২০১৭…

Read More