ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তিনি দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিন সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এর আগে বুধবার সচিবালয়ে…
Author: টাইমস রিপোর্ট
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। তারা দুজন দুই ট্রাকের হেলপার। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম শওকত বেপারী (২৩)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার বাসিন্দা। আহত মো. ইমরান মণ্ডল (২৪) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোড়দহ এলাকার বাসিন্দা। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, মেরামতের জন্য রাস্তার পাশে থামিয়ে রাখা একটি ট্রাককে পেছন থেকে আসা দ্রুতগতির আরেকটি ট্রাক ধাক্কা দেয়। সংঘর্ষে পেছনের ট্রাকের হেলপার শওকত চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক ইকুইপমেন্ট যন্ত্রের সাহায্যে…
রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে মির্জা ফখরুল ইসলাম জানান, পবিত্র রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। এ মাসে একজন রোজাদার মহান রব্বুল আলামিনের নিকট করুণা প্রার্থনা করলে আল্লাহ সন্তুষ্টচিত্তে বান্দাকে ক্ষমা করে দেন। অন্য এগারো মাসের তুলনায় রমজান অধিক মর্যাদাশীল ও বরকতময় মাস। বাণীতে বলা হয়, ‘আল্লাহ বলেন–রমজান মাস, এতে মানুষের জন্য হিদায়াত এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্য-মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআন অবতীর্ণ হয়েছে। তাই এ মাসের বিশেষত্ব অনেক বেশি। পবিত্র রমজান ইবাদতের…
বিগত সময়ে যে অনিয়মগুলো হয়েছে সেগুলো দূর করে নবউদ্যমে কাজ শুরু করার প্রত্যাশা জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। তিনি বলেন, ‘বিগত সময়ের মধ্যে যে অনিয়মগুলো হয়েছে, সেগুলো ক্লিন করে নবউদ্যমে কাজ শুরু করব।’ বুধবার দুপুরে সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ প্রত্যাশা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ইমেজ বিল্ডআপ করতে হবে–যে আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি।’ একই সঙ্গে দায়িত্ববোধের জায়গাটি এখন তাদের কাছে তীব্র আছে উল্লেখ করে এই প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রশাসনিক কাঠামো এমনভাবে…
কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম মামুন শেখ (৩৪)। কারা কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় মামুন শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত মামুন শেখের বিরুদ্ধে মামলার বিস্তারিত তথ্য জানা যায়নি।
বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ায় আবারও দেশে কমেছে সোনার দাম। এবার সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ৫৫৯ টাকা। বুধবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে সোনার এ নতুন দাম জানিয়েছে। নতুন এই দাম সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হয়েছে। বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ১১১ টাকা। পরবর্তী ঘোষণা…
সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার বিকাল ৩টায়। একই দিন সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। সূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন তিনি। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সচিবালয়ে দুপুরের খাবারের বিরতির পর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদের বিশেষ…
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উজ্জ্বল হোসেন পেশায় ট্রাকচালক ছিলেন। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের ইমাম হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর ধরে খলিশাকুন্ডি এলাকায় আসাদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন তিনি। মাঝে মধ্যে তার ট্রাকের হেলপাররা সেখানে আসতেন। বাড়ির মালিক জানান, চলতি মাসের ১০ তারিখে উজ্জ্বলের সঙ্গে তার শেষ কথা হয়। সে সময় তিনি তিন হাজার টাকা ভাড়ার বকেয়া পরিশোধ করেন। এরপর…
চিকিৎসাধীন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামকে হাসপাতালে দেখতে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানী ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) যান মির্জা ফখরুল ইসলাম। তিনি বিএমইউর কেবিন ব্লকে চিকিৎসাধীন রফিকুল ইসলামের সঙ্গে কিছুটা সময় কাটান। এ সময় দলের মহাসচিব চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। হাসপাতালে উপস্থিত ছিলেন বিএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের…
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া থেকে পাচারের জন্য বন্দী রাখা নারী ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র্যাব। সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে বিপুলসংখ্যক মানুষকে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকার মানবপাচারকারী মো. আব্দুল আলীর নিজ বাড়ির একটি গুদামঘরে আটকে রাখা হয়েছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সমন্বয়ে ওই বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলার সময় বাড়ির গুদামঘরে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটক…

