রাজধানীর কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, নিজাম ও মনির হোসেন ওরফে সেন্টু। সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) জানান, আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে…
Author: টাইমস রিপোর্ট
সিরাজগঞ্জে আলাদা তিনটি স্থান থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার সোহরাব হোসেনের ছেলে দুলাল শেখ (৫৫), একডালা ধোপাপাড়া মহল্লার মৃত সাহেব আলীর ছেলে মনসুর আলী (৭০) এবং সদর উপজেলার কালিয়া গ্রামের লালন মিয়ার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)। পুলিশ জানায়, শনিবার রাতে শহরের গণপূর্ত অধিদপ্তর এলাকা থেকে দুলাল শেখের মরদেহ উদ্ধার করা হয়। একই রাতে পৌর এলাকার একডালা ধোপাপাড়া মহল্লা থেকে মনসুর আলী এবং সদর উপজেলার কালিয়া গ্রাম থেকে স্বপ্না খাতুনের মরদেহ উদ্ধার করা…
রাজধানী ঢাকার উত্তরায় আয়েশা আক্তার নামে এক গৃহকর্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার ঘটনায় গৃহকর্মীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান। জানা গেছে, গত মঙ্গলবার ওই গৃহকর্ত্রীকে হত্যা করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন—গৃহকর্মী বিলকিস বেগম এবং একটি জুয়েলারি দোকানের মালিক রবিউল আউয়াল। সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যার ঘটনার দুই দিন আগে আয়েশা আক্তারের বাসায় গৃহকর্মী হিসেবে বিলকিস বেগমকে নিয়োগ দেওয়া হয়। ঘটনার দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী বিলকিস পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে ভুক্তভোগী আয়েশা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনকে খাওয়ান। তারা অচেতন…
জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। সালিম সামাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ কলামিস্ট ও লেখক মহিউদ্দিন আহমদ। তিনি জানান, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। রোগটি চতুর্থ স্টেজে ছিল এবং শরীরের বিভিন্ন অংশে, এমনকি মস্তিষ্কেও ছড়িয়ে গিয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলেও তাকে পুরো পরিস্থিতি জানানো হয়নি। সালিম সামাদের জন্ম ১৯৫২ সালের ১৩ নভেম্বর। তার বয়স হয়েছিল ৭৪ বছর। সালিম সামাদ…
ঢাকার যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় লেগুনায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার সকালে মীর হাজারীবাগের ঘণ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আজিজুল ইসলাম (৪৫) ও সাইফুল ইসলাম (৫৫)। পুলিশ জানায়, সকালে ঘণ্টিঘর এলাকায় যাত্রী নামাতে একটি লেগুনা থামিয়ে রাখা হয়। এ সময় বাহাদুর শাহ পরিবহনের একটি বাস সামনে থেকে লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনায় থাকা তিন আরোহী গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে বাসের চালককে আটক করা হয়েছে।
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন সাভারে ধসে পড়া আলোচিত রানা প্লাজার মালিক ও সাবেক যুবলীগ নেতা সোহেল রানা। পুলিশ পাহারায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর সাভার পৌর এলাকার মাদরাসা মসজিদে মায়ের জানাজায় অংশ নেন। এ সময় উপস্থিত সবার কাছে ভুলের জন্য ক্ষমা চান সোহেল রানা। তিনি বলেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন সবাই।’ রানার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, সোহেল রানার মা মর্জিনা বেগম দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে প্যারোলে…
কুষ্টিয়ার কুমারখালীতে গভীর রাতে তিনটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফার্নিচারের দোকান থেকেই আগুনের সূত্রপাত। তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্তরা হলেন—আব্দুল খালেকের ছেলে জাকির হোসেন (কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী), ফজলু শেখের ছেলে ফয়সাল শেখ (কম্পিউটার ও ফটোকপি ব্যবসায়ী) এবং আলতাফ হোসেনের ছেলে শরিফ উদ্দিন (ডেন্টাল চিকিৎসক)। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে লাহিনীপাড়া এলাকার দোকানগুলোতে আগুন জ্বলতে…
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবন-জীবিকায় স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ‘তিস্তা বাঁচানোর আন্দোলন আমাদের মনের দাবি। এটি দুই কোটি মানুষের জীবন রক্ষার এক মহাদাবি। আমরা চাই, এ দাবি বাস্তবায়ন হোক। এই দাবি বাস্তবায়ন হলে রংপুর অঞ্চলের দুই কোটি মানেুষের জীবন-জীবিকায় স্বাচ্ছন্দ্য ফিরে আসবে।’ শনিবার সন্ধ্যায় লালমনিরহাট সার্কিট হাউসে রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন। এর আগে রংপুর থেকে আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের নেতৃত্বে রংপুরের গণমাধ্যমকর্মীরা ত্রাণমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ…
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পাঁচ টাকার বিদ্যুৎ বিলের লেনদেনকে কেন্দ্র করে ছোট ভাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আলমগীর হোসেন। অভিযুক্ত বড় ভাইয়ের নাম খোরশেদ আলম। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিলের পাঁচ টাকা লেনদেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছায়। পরে বাড়ির পাশের একটি চায়ের দোকানে খোরশেদ আলমসহ কয়েকজন মিলে আলমগীর হোসেনকে এলোপাতাড়ি মারধর করেন। এতে আলমগীর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ…
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আলাদা দুই অভিযানে তিন লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার রাতে বাইশফাঁড়ি এলাকায় এবং শনিবার ভোর ৫টার দিকে ঘুমধুম ইউনিয়নের কাঁকড়া ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয় বলে জানায় বিজিবি সূত্র। বিজিবি ৩৪ নং ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, অভিযান চলার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩১ নং আন্তর্জাতিক পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম ইউনিয়নের কাঁকড়া ব্রিজ এলাকা থেকে বছির আহাম্মদ (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল…

