Author: টাইমস রিপোর্ট

ঝালকাঠির নলছিটি উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নিয়েছেন রাকিবুল ইসলাম নামে এক ছাত্রলীগ নেতা। পরিবার জানায়, তিনি একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় পারিবারিক কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাকিবুলের বাবা মোশাররফ জোমাদ্দারের মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন করা হয়। পরে প্রশাসনের অনুমোদনক্রমে স্বল্প সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজায় পুলিশি পাহারায় অংশ নেন রাকিবুল ইসলাম। এ সময় তার আত্মীয়-স্বজনসহ উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম…

Read More

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় আটক চারজনকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের নাম- মোতালেব, শওকত, মঞ্জুর ও জাহিদ। সংঘর্ষের পর রাত ১০টা থেকে দেড়টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দর আলী বেপারী বাড়ির বাসিন্দা শাহ আলম ইফতার করতে যাওয়ার সময় তার ব্যাটারিচালিত অটোরিকশাটি রাস্তার পাশে রেখে যান। কয়েক মিনিটের মধ্যেই সেটি চুরি…

Read More

ঢাকার নারিন্দায় এসি বিস্ফোরণ থেকে একটি পাঁচতলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুইজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি কর্মকর্তা জানান, নারিন্দার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি। তিনি বলেন, আগুনে কয়েকজন দগ্ধ হন। তাদের মধ্যে দুজনকে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন স্থানীয়রা।

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাইম উদ্দীনের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তিসহ তিন দফা দাবি উত্থাপন করেন আন্দোলনকারীরা। মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার শাহবাগ থানার সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীদের পক্ষে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ হেল বুবুন তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো–ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরে ও বাইরে সকল ধরনের পুলিশি তৎপরতা বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার…

Read More

যাত্রী সেবার মান উন্নয়ন করতে দেশের সব বিমানবন্দরে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, উড়োজাহাজের যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব বিমানবন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৫–২৬ অর্থবছরের জানুয়ারি মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বিমানবন্দর ও আশপাশের এলাকায় মশানাশক ঔষধ ছিটানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। তিনি জানান, যাত্রীসেবার মানোন্নয়নের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রলি সংকট দ্রুত সমাধান করা জরুরি। এ জন্য…

Read More

গ্যাস লিকেজের ঘটনা ও মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার বন্ধের জন্য তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ‘গতকাল চট্টগ্রামে এবং আজ কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লিকেজজনিত দুর্ঘটনা ঘটেছে। এ পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা, শিল্প ও স্বাস্থ্য- এই তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ শুরু হবে।’ মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চট্টগ্রামের হালিশহর এবং কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, দেশে তিন ধরনের দুর্যোগ…

Read More

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন। এর আগে সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে আবদুস সালামকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং নাগরিক সেবা আরও গতিশীল করতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংস্থাটির চলমান উন্নয়ন কার্যক্রম ও নগর ব্যবস্থাপনায় তিনি নেতৃত্ব দেবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ…

Read More

মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে। দলীয় প্রতীকে ভবিষ্যতে সিটি নির্বাচন হবে কি-না, সেটা সংসদে নির্ধারণ করা হবে।’ মঙ্গলবার ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, ‘যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেসব জায়গায় নির্বাচন আগে হবে। সে ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হবে। এরপর ধাপে ধাপে…

Read More

অন্তর্বর্তী সরকার পুলিশের পোশাকের রং পরিবর্তন করায় এর প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। আগের রংয়ের পোশাকেই থাকতে চায় তারা। এমন পরিস্থিতিতে পুলিশ বাহিনীর দীর্ঘদিনের খাকি ইউনিফর্ম পরিবর্তনে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, তড়িঘড়ি করে নেওয়া এ সিদ্ধান্তে মাঠপর্যায়ের সদস্যদের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি। সোমবার কুমিল্লা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামানের সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, ২০০৩–২০০৪ সালে তৎকালীন সরকার একটি গঠিত কমিটির মাধ্যমে ব্যাপক যাচাই-বাছাই শেষে পুলিশের খাকি পোশাকে পরিবর্তন আনে। সে সময় পুলিশের সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া, দিন…

Read More

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি কার্যক্রম চালানোর জন্য পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চেয়ারম্যান হিসেবে এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম ও সদস্য সচিব হিসেবে আব্দুল হান্নান মাসউদের নাম উল্লেখ করা হয়েছে। নতুন গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন–আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং মঞ্জিলা জুমা। এ ছাড়া দলের কেন্দ্রীয় কমিটির নেতাসহ সকল…

Read More