আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি কার্যক্রম চালানোর জন্য পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে চেয়ারম্যান হিসেবে এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম ও সদস্য সচিব হিসেবে আব্দুল হান্নান মাসউদের নাম উল্লেখ করা হয়েছে।
নতুন গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন–আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং মঞ্জিলা জুমা।
এ ছাড়া দলের কেন্দ্রীয় কমিটির নেতাসহ সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা পর্যায়ের নেতারা এই বিশেষ কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।


